বরগুনা ফোরামের নতুন নেতৃত্বে ডা. সুলতান আহম্মদ ও মুস্তাফিজুর রহমান
রাজধানীতে বসবাসরত বরগুনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সংগঠন বরগুনা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক ও রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলতান আহম্মদকে সভাপতি এবং ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটি ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে বরগুনা ফোরামের সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আ ন ম বজলুর রহমান। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আ ন ম হাসান নোমান, জাহিদুর রহমান ও আ. জলিল আকন্দ। সিনিয়র সহকারী সেক্রেটারি নোমান শিকদার এবং সহকারী সেক্রেটারি হিসেবে রয়েছেন মো. জাকির হোসেন নূর ও মাহবুবুর রহমান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক ইদ্রিসুল আলম মিলন, অফিস সম্পাদক ইত্তিজা হাসান ফরিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু জাফর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান, ছাত্র বিষয়ক সম্পাদক ডা. সাদ সুলতান, পাঠাগার সম্পাদক বাইজিদ হাসান, তথ্য ও মিডিয়া সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু এবং সহ তথ্য ও মিডিয়া সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু হানিফ তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মো. জাহিদুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম বাইজিদ।
বরগুনা জেলার বাইরে বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার পেশাজীবীরা বরগুনা ফোরামের সদস্য হতে পারবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নতুন কমিটির সদস্যরা সংগঠনের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বরগুনা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
এ ছাড়া জেলার দরিদ্র ও অসহায় পরিবারকে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা এবং অসুস্থ ও অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন নতুন কমিটির নেতারা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি