ATN
শিরোনাম
  •  

ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৯৬ রোগী

         
ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৯৬ রোগী

ডেঙ্গুর দাপট অব্যাহত, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৯৬ রোগী

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে।

শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৩৯৭ জন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আগস্ট মাসে। এ মাসে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন করে ৩৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৬৩ জন, বরিশালে ১৩৪, চট্টগ্রামে ১০৩, ময়মনসিংহে ৪৫ এবং রাজশাহীতে ৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা থাকায় পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ