ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. শাহিন হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালন্দি ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের নতুন লালমিয়ানগর (পূর্ব চড়াইল) এলাকায় এ অভিযান চালানো হয়। স্থানীয় আরিফ মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে রাখা কসটেপে মোড়ানো অবস্থায় ৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় তল্লাশি চালিয়ে কসটেপে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহিন হাওলাদার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার দক্ষিণ মেদেনীমন্ডল এলাকার মো. মহসিন হাওলাদার ও মাসুদা বেগমের ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের ওই ভাড়া বাসায় অবস্থান করে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি