ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে ৩,৮৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

         
কেরানীগঞ্জে ৩,৮৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে ৩,৮৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকার মালঞ্চ লতা কমিউনিটি সেন্টারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল আমিন বরিশালের গৌরনদী থানার মাগুরা গ্রামের মো. শহিদের ছেলে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিনের কাছ থেকে ৩ হাজার ৮৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৬২০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কেরানীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ