ATN
শিরোনাম
  •  

ফের বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

         
ফের বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

ফের বিমানবন্দরে বিপুল পরিমান কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ১২০ গ্রাম কুশসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা আবদুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারি (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের TG321 ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিককে সন্দেহ হলে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের সামনে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি ১২০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে মাদক ছাড়াও দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ৫০০ রুপির ২০টি নোটসহ মোট ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন এবং দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ