ATN
শিরোনাম
  •  

গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

         
গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

গোয়েন্দা মতিঝিল বিভাগের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

রাজধানীর বনানী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ জয়নাল আবেদীন ওরফে মিন্টু (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪:৪০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানী থানাধীন মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩ হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে GDL ব্র্যান্ডের G8 মডেলের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ওরফে মিন্টুর বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ