মুগদায় বসতঘর থেকে ২,৫০০ পিস ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে ২,৫০০ পিস ইয়াবাসহ ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে তিনি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
আজ শুক্রবার ঢাকা মহানগরীর মুগদা থানাধীন দক্ষিণ মুগদাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দক্ষিণ মুগদাপাড়ায় অভিযান চালায়।
অভিযানের অংশ হিসেবে ১৪৯, দক্ষিণ মুগদাপাড়ায় ইসহাকের নিজ বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক জনাব কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি