ATN
শিরোনাম
  •  

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৫ শিশুর

         
চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৫ শিশুর

চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে নেমে প্রাণ গেল ৫ শিশুর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার ‘মরা নদী’তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন শিশু মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ