জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত, সেপ্টেম্বরে সিরিজ নিয়ে নতুন অনিশ্চয়তা
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট দলের বহুল আলোচিত সফরটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ ২৮ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা ছিল ভারতের। তবে নির্ধারিত সময়ের পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে দুই দলের সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত একটি সময় খুঁজছে।
বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেন, “ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।”
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সম্প্রতি ভারত সিরিজ প্রসঙ্গে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং প্রয়োজন হলে সিরিজের তারিখে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এর প্রভাব পড়ে ক্রিকেটীয় সম্পর্কেও। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং শেষ পর্যন্ত সফরটি পিছিয়ে যায়।
প্রসঙ্গত, ২০২২ সালে শেষবার বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর দু’দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত সিরিজ কেবল পিছিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর সম্পর্ক আরও তলানিতে গিয়েছে। বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার আসার পর দুই দেশের বরফ গলতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছিল।
বিসিবি ও বিসিসিআইয়ের বোঝাপড়ায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়। তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবিও ইতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। যদিও এরপরই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি