যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল মোঃ হোসেন আলী, ১৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি(ই) শান্ত সাহেব, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে সেনাসদস্যদের শারীরিক সক্ষমতা, দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি