ATN
শিরোনাম
  •  

আপিল বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনির নিয়োগ

         
আপিল বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনির নিয়োগ

আপিল বিভাগে বিচারপতি মো. হাবিবুল গনির নিয়োগ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিচারপতি মো. হাবিবুল গনির শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ