ATN
শিরোনাম
  •  

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণ সহায়তা

         
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণ সহায়তা

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশের ত্রাণ সহায়তা

নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার। দুর্যোগকবলিত জনগণের জরুরি প্রয়োজন মেটাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগসহ বিভিন্ন জরুরি সামগ্রী।

নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতেই এসব ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ