ATN
শিরোনাম
  •  

বাংলায় আসছে ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’

         
বাংলায় আসছে ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’

বাংলায় আসছে ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’

ঐতিহাসিক ঘটনা, আধ্যাত্মিকতা ও নৈতিক শিক্ষাভিত্তিক জনপ্রিয় দুই ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা’ এবার দেখা যাবে বাংলা ভাষায়। বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষে রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ধারাবাহিক দুটির বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও গণমাধ্যমের দায়িত্ব। সেই লক্ষ্যেই ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ এসএ টিভির অনুষ্ঠান তালিকায় যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারাবাহিক দুটি দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার ভিন্নধর্মী অভিজ্ঞতা তুলে ধরবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ সংশ্লিষ্টরা।

এসএ টিভি সূত্রে জানা গেছে, আগামী ৩০ আগস্ট থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় প্রচারিত হবে ‘ইউসুফ-জুলেখা’। অন্যদিকে ১৩ সেপ্টেম্বর থেকে একই দিনগুলোতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ