ডিসেম্বরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, সেপ্টেম্বরে তফসিলের পরিকল্পনা: সিইসি
চলতি বছরের ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে তফসিল অক্টোবর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
সিইসি বলেন, বিভিন্ন পাবলিক পরীক্ষা, দুর্গাপূজাসহ জাতীয় ও সামাজিক-ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়েই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হচ্ছে। তবে চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার বিষয়ে কমিশনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, নভেম্বর মাসে যাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে ইসি। পরীক্ষা নভেম্বরের মধ্যে শেষ করা গেলে বা সময়সূচিতে কিছুটা সমন্বয় করা সম্ভব হলে ডিসেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোট আয়োজন করা যেতে পারে।
নির্বাচনের সময় নির্ধারণের চ্যালেঞ্জ তুলে ধরে সিইসি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি থাকলেও দেশের বাস্তবতায় ভোটের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে শুধু নির্বাচন কমিশনের সিদ্ধান্তই যথেষ্ট নয়। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা থাকায় সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে। সব দিক পর্যালোচনা করেই নির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও সর্বজনগ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আন্তরিকভাবে কাজ করতে চান বলে বৈঠকে তাঁর মনোভাব জানিয়েছেন।
বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতির বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য কমিশন এখন পুরোপুরি প্রস্তুত। এসব নির্বাচনকে সামনে রেখে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে ইসি। পাশাপাশি নির্বাচনের প্রয়োজনীয় আনুষঙ্গিক কেনাকাটার কাজও সম্পন্ন হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানান সিইসি।
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম এম নাসিরউদ্দিন বলেন, কমিশনের প্রশাসনিক প্রস্তুতি শেষ হলেও পরীক্ষা, জাতীয় উৎসব ও অন্যান্য রাষ্ট্রীয় কর্মসূচির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই নির্বাচনের তারিখ চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি