র্যাবের অভিযানে ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার, অস্ত্র-গুলিসহ ২,৬০০ ইয়াবা উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের চরওয়াশপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-২ জানায়, ২৭ আগস্ট মধ্যরাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ম্যাগনেট বাবু’ একটি মাইক্রোবাসে করে মাদক সরবরাহের উদ্দেশ্যে মোহাম্মদপুর থানার তিন রাস্তা মোড়ের দিকে বসিলা রোড দিয়ে যাবে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল বসিলা রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে তল্লাশি করা হলে চালকের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করেন র্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে মো. বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ হিসেবে পরিচয় দেন।
পরে সতর্কতার সঙ্গে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড গুলির খোসা ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার চরওয়াশপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাবের অভিযানিক দল। সব মিলিয়ে তার কাছ থেকে ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, বাবুল হোসেন ওরফে ‘ম্যাগনেট বাবু’ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, অস্ত্রবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে তার পিসিপিআর যাচাই করে র্যাব জানতে পারে, ডিএমপির কাফরুল থানায় দায়ের করা একটি দস্যুতা মামলায় তিনি অভিযুক্ত। এছাড়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে দায়ের করা একটি মামলাতেও তিনি অভিযুক্ত রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি