প্রথমবার একক নায়ক হিসেবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
বলিউডে দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবার নতুন মাইলফলক স্পর্শ করলেন ইমরান হাশমি। দীর্ঘ ২৩ বছরের অভিনয়জীবনে প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্রে থেকে এর আগে কোনো সিনেমাকে ২০০ কোটি রুপির আয়ের মাইলফলকে নিতে পারেননি তিনি। ‘আওয়ারাপান ২’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটল।
গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ‘আওয়ারাপান ২’-এর আয় দাঁড়িয়েছে ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে মুক্তির প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের গতি কিছুটা কমেছে।
তবে সিনেমাটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে বুধবার (২৬ আগস্ট) মুক্তি পাওয়া বহুল আলোচিত ‘টক্সিক’। সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ‘আওয়ারাপান ২’-এর আয় আর খুব বেশি বাড়ার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
সানি দেওল অভিনীত ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে প্রতিযোগিতা করেও বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে ‘আওয়ারাপান ২’। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে সেই বিনিয়োগের কয়েক গুণ আয় করেছে। ফলে বক্স অফিস সাফল্যের পাশাপাশি ইমরান হাশমির ক্যারিয়ারেও এটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠেছে।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।
এর আগে ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপির বেশি আয় করেছিল। তবে সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইমরান হাশমি সেখানে মূলত খল চরিত্রে অভিনয় করেন। তাই ‘আওয়ারাপান ২’-এর ২০০ কোটির সাফল্যকে তার ক্যারিয়ারের আলাদা একটি অর্জন হিসেবেই দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি