ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এর আওতাধীন হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটে হাসপাতালটির চতুর্থ তলায় অবস্থিত গায়নোকোলজি ওয়ার্ডে আগুন লাগে। ওই সময় নবজাতকদের রাখা কক্ষে ১৬টি শিশু ছিল।
ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখা কক্ষের একটি এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ১৫ নবজাতক দগ্ধ হয়ে মারা যায়।
হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার খবর পেয়ে কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তারা মাত্র একজন নবজাতককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। আগুনের তীব্রতার কারণে অন্য শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে ইসলামাবাদ পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র: জিও নিউজ, ডন
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি