মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোরাল, নিলামে বিক্রি ২৪ হাজারে
ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শামিম তালুকদার।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে স্থানীয় বাসিন্দা কামাল মাঝি দুইজন ভাগী জেলেকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর কিছুক্ষণ অপেক্ষা করে জাল টেনে তুলতে শুরু করেন তারা। এ সময় বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে জালে বিশাল আকৃতির কোরাল মাছটি ধরা পড়ে।
পরে মাছ ধরা শেষে বিক্রির জন্য নদীতীরবর্তী রাজিব চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসা হয়। বড় আকারের কোরালটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে একাধিক মৎস্য ব্যবসায়ী নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন শামিম তালুকদার।
মাছটির ক্রেতা শামিম তালুকদার বলেন, সচরাচর এত বড় কোরাল মাছ পাওয়া যায় না। তাই নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনেছেন তিনি। মাছটি ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে ঢাকায় পাঠিয়ে বিক্রি করবেন। সেখানে মাছটি ২৭ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, সম্প্রতি জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ না পাওয়ার কথা জানাচ্ছেন। এর মধ্যে মেঘনা নদীতে ১৬ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার ঘটনা জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। আগামী দিনগুলোতে জেলেরা বড় আকারের ইলিশ, কোরালসহ অন্যান্য মাছ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি