বিজয়ের নিষ্ঠায় মুগ্ধ যশ, বললেন—জনগণের ভালোবাসার প্রতিদান দিচ্ছেন তিনি
কন্নড় সুপারস্টার যশ প্রশংসায় ভাসালেন তামিল তারকা থালাপতি বিজয়কে। নিজের নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণায় চেন্নাইয়ে গিয়ে বিজয়ের কাজের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সম্প্রতি ‘টক্সিক’-এর প্রচারণার অংশ হিসেবে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভক্তদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান যশ।
যশ বলেন, বিজয়ের কাছ থেকে তারা সবসময় অনেক কিছু শিখেছেন। তার কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের কাছ থেকে অর্জন করা ভালোবাসা সত্যিই প্রশংসার দাবি রাখে। জনগণ তাকে যে দায়িত্ব ও অবস্থান দিয়েছেন, তিনি তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ধরে রেখেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিজয়ের শৃঙ্খলা ও একাগ্রতার প্রশংসা করে যশ আরও বলেন, তার কাজের প্রতি গভীর মনোযোগ সহজেই বোঝা যায়। রাজনীতি ও মানুষের সেবায় বিজয়ের আত্মনিয়োগের বিষয়েও তিনি নিয়মিত খবর পান বলে জানান।
‘টক্সিক’ ও বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার কথা উল্লেখ করে যশ বলেন, নারায়ণ তাকে একাধিকবার জানিয়েছেন, তামিলনাড়ুর মানুষের জন্য বিজয় সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করছেন।
যশের ভাষায়, একজন শিল্পীর প্রতি ভক্তরা যে ভালোবাসা ও সম্মান দেখান, তা ফিরিয়ে দেওয়া তার দায়িত্ব। বিজয় এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি রাজ্যবাসীর ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।
এদিকে, আগামী ২৬ আগস্ট হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে দ্বৈত চরিত্র ‘রায়া’ ও ‘টিকিট’-এ অভিনয় করেছেন যশ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি