নতুন সুরে ফিরছে কোক স্টুডিও পাকিস্তান, আসছে ‘নু ডট ওয়েভ’
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবার হাজির হচ্ছে নতুন ভাবনা ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে। উদীয়মান ও স্বাধীন সংগীতশিল্পীদের সৃজনশীলতাকে সামনে আনতে প্ল্যাটফর্মটি চালু করেছে নতুন প্রকল্প ‘নু ডট ওয়েভ’ । আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে প্রকাশিত হবে এ প্রকল্পের ছয়টি গান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত মুখ কামাল খানের নির্বাহী প্রযোজনায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এবারের আয়োজনে প্রচলিত নির্দিষ্ট ব্যান্ড বা একক সংগীত পরিচালনার কাঠামোর বাইরে গিয়ে হোম স্টুডিও ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা তরুণ শিল্পীদের স্বাধীনভাবে সংগীত তৈরির সুযোগ দেওয়া হয়েছে।
‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ ও ‘অ্যায় দিওয়ানে দিল’—এই ছয়টি গানে সমসাময়িক পাকিস্তানি সংস্কৃতির নানা আবেগ ও অভিজ্ঞতা তুলে ধরা হবে। এতে জনপ্রিয় শিল্পী হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের পাশাপাশি অংশ নিয়েছেন বেশ কয়েকজন নতুন ও প্রতিশ্রুতিশীল শিল্পী।
দুই দশকের পথচলায় কোক স্টুডিও পাকিস্তান ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশ করে বিশ্বজুড়ে আলাদা শ্রোতাগোষ্ঠী তৈরি করেছে। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন প্রজন্মের নিজস্ব সংগীতচর্চাকে মূলধারায় তুলে আনতেই ‘নু ডট ওয়েভ’ প্রকল্পটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
প্রকল্পটির জন্য পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে ডিজিটাল মাধ্যমে আবেদন করেছিলেন হাজারো উদীয়মান শিল্পী। তাদের মধ্য থেকে প্রতিভা ও সৃজনশীলতার ভিত্তিতে নির্বাচিত শিল্পীদের নিয়েই সাজানো হয়েছে কোক স্টুডিও পাকিস্তানের এই নতুন আয়োজন। সেপ্টেম্বরে গান প্রকাশ শুরু হলে নতুন এই ধারার প্রতি শ্রোতাদের আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি