ATN
শিরোনাম
  •  

পল্লী চিকিৎসকদের সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়, নতুন কমিটি ঘোষণা

         
পল্লী চিকিৎসকদের সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়, নতুন কমিটি ঘোষণা

পল্লী চিকিৎসকদের সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয়, নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত অনুমোদন উপলক্ষে সভা-সম্মেলনে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান সুমন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ মান্নান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. বেলাল হোসেন।

সভায় নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সুমন সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমিতির ঐক্য, সুশাসন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি পল্লী চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভা-সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, পল্লী এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংগঠনের সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য তারা সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ