ATN
শিরোনাম
  •  

পানগাঁও ভাল্ভ স্টেশনে মেরামত কাজ, ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

         
পানগাঁও ভাল্ভ স্টেশনে মেরামত কাজ, ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পানগাঁও ভাল্ভ স্টেশনে মেরামত কাজ, ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তন ও মেরামত কাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের জন্য এ সাময়িক সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও পরিবর্তন কাজ শেষ করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।

এদিকে, গ্যাস সরবরাহ বন্ধের পাশাপাশি এর সংলগ্ন এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ