জেনারেটরে ওড়না-চুল পেঁচিয়ে প্রাণ গেল নারী প্রকৌশলীর
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩-এ জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আইওএমের সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের কাজ পরিদর্শনের জন্য ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান ফারহানা হক। সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় হঠাৎ তার ওড়না একটি জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। একপর্যায়ে তার মাথার চুলও জেনারেটরের সঙ্গে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ওই নারী গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, জেনারেটরটি কীভাবে স্থাপন করা হয়েছিল এবং সেটি নিরাপদভাবে পরিচালিত হচ্ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি