ATN
শিরোনাম
  •  

ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে নতুন শর্ত

         
ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে নতুন শর্ত

ঢাকায় বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ নিয়ে নতুন শর্ত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আলোচনা চলছে। তবে ম্যাচটি আয়োজন করতে বাফুফেকে বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর ব্রাজিল দলকে ঢাকা আনার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে।

শুধু বিমানভাড়াই নয়, বাংলাদেশে অবস্থানকালে ব্রাজিল দলের থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের খরচও বাফুফেকে বহন করতে হবে। জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়ও এর আওতায় থাকবে।

এ ছাড়া ঢাকা থেকে ব্রাজিলের পরবর্তী গন্তব্যে ফেরার সময়ও দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের যাত্রা ব্যয় বাংলাদেশকে বহন করতে হতে পারে।

তবে ম্যাচ আয়োজনের জন্য ব্রাজিলকে কোনো ম্যাচ ফি বা বাণিজ্যিক অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনের সম্ভাব্য ব্যয়ও এখনো নির্ধারিত হয়নি।

সব শর্ত ও আর্থিক বিষয় চূড়ান্ত হওয়ার পরই বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ