ধোনিকে টপকে বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক পন্ত
ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত গড়েছেন নতুন কীর্তি। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় চলমান দ্বিতীয় টেস্টে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে ভারতের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ টেস্ট রানের মালিক হয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) কলম্বো টেস্টে ২,৫০১ রানে পৌঁছে ধোনিকে ছাড়িয়ে যান পন্ত। বিদেশের মাটিতে টেস্টে ধোনির সংগ্রহ ছিল ২,৪৯৬ রান। পন্তের নতুন রেকর্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে ধোনির দখলে থাকা এই কীর্তির অবসান হলো।
এই তালিকায় পন্ত ও ধোনির পর রয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার। বিদেশের মাটিতে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তার টেস্ট রান ১,২০৯। এরপর রয়েছেন সৈয়দ কিরমানি ১,১০৯ এবং কিরণ মোরে ৯০১ রান নিয়ে।
তবে রেকর্ড গড়ার ম্যাচে পন্তকে লড়াই করতে হয়েছে চোটের সঙ্গেও। টেস্টের প্রথম দিন রোববার (২৩ আগস্ট) শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার একটি শর্ট ডেলিভারি পুল করার চেষ্টা করেন তিনি। বল ব্যাটে না লেগে সরাসরি তার বাঁ হাতে আঘাত করে।
আঘাতের পর বেশ ব্যথায় কাতরাতে দেখা যায় পন্তকে। ভারতীয় দলের ফিজিও দ্রুত মাঠে এসে তার হাতে বরফ দেন। পরে হাতে টেপ বাঁধা হলেও অস্বস্তি না কমায় সেটি খুলে ফেলা হয়। ১৫ বলে ৩ রান করার পর ইনিংসের ৫৮তম ওভারে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান পন্ত।
চোট অবশ্য তাকে বেশিক্ষণ মাঠের বাইরে রাখতে পারেনি। দ্বিতীয় দিনে আসিথা ফার্নান্দোর বলে ভারতের ষষ্ঠ উইকেট হিসেবে সারাংশ জৈন ৬ রানে আউট হওয়ার পর আবার ব্যাটিংয়ে নামেন পন্ত।
এরপর ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস সামলানোর চেষ্টা করেন তিনি। দুজনের জুটি ভারতকে প্রতিপক্ষের সামনে লড়াই করার মতো সংগ্রহ গড়ার পথে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পন্ত।
চোটের মধ্যেও তার এই ইনিংস যেমন ভারতকে স্বস্তি দিয়েছে, তেমনি বিদেশের মাটিতে টেস্টে ধোনিকে টপকে নতুন রেকর্ড গড়ে ক্যারিয়ারে যোগ করেছেন আরও একটি স্মরণীয় অধ্যায়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি