বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলের শৃঙ্খলা রক্ষা করাই এখন বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দল ও জনগণের স্বার্থে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী বলেন, হাজারো ষড়যন্ত্রের পরও বিএনপি সেগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হবে। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাও রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিজভী আরও বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা কোনো ধরনের অনিয়মে জড়ালে দল তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি