অভিনয়ের বাইরে কৃষিতে জয়া, বাগানের ফলনে মুগ্ধ ভক্তরা
অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকের মন জয় করেছেন জয়া আহসান। তবে পর্দার বাইরের জীবনেও ভিন্ন এক পরিচয় গড়ে তুলেছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি প্রকৃতি ও কৃষিকাজের প্রতি তার রয়েছে গভীর আগ্রহ। বাড়ির আঙিনায় নানা ধরনের সবজি, ফল ও ফুলের চাষ করে সময় কাটান তিনি।
গত কয়েক বছর ধরে নিজের বাগানে নিয়মিত আবাদ করছেন জয়া। তার ভাষ্য অনুযায়ী, বাড়ির রান্নার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই নিজেদের চাষ করা। অবসর পেলেই তাই বাগানে গিয়ে গাছের পরিচর্যা করেন এবং পরিপক্ব ফসল সংগ্রহ করেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের বাগানের বেশ কিছু ফসল ঘরে তোলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জয়া। ছবিগুলোতে দেখা যায় বড় দুটি ওল কচু, বেশ কয়েকটি পাকা পেঁপে, জালি কুমড়া, ধুন্দুল, লেবু, কলার মোচা ও পদ্মফুল। টাটকা এসব সবজি ও ফুলের ছবি নজর কেড়েছে তার ভক্তদের।
ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘বাড়ির চারপাশের জঙ্গল থেকে উঠে আসা কত রকমের সবজি। এই ওল কচুটাও নিজের হাতে লাগিয়েছিলাম; ভাবছি কলার মোচা দিয়ে একটা ক্রিসপি সালাদ বানাব, একটু ফিউশনের মতো হবে।’
জয়ার এমন কৃষিপ্রেমে মুগ্ধ তার ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির নিচে অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের হাতে চাষাবাদ করে ফসল ফলানোর বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন নেটিজেনরা।
অন্যদিকে অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’তে। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি