ভিক্ষা করেই গড়েছিলেন সঞ্চয়, মৃত্যুর পর বৃদ্ধার ঘরে মিলল ১০ লাখের বেশি টাকা
ভারতের কর্নাটকের মান্ডিয়ায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা ৬৯ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর তার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। নূর নামের ওই বৃদ্ধার সঞ্চয়ের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৮ লাখ ৪০ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্ডিয়ার ইস্ট থানা এলাকার গুট্টালু রোডের সবদারিয়াবাদ মহল্লায় একা বসবাস করতেন নূর। দীর্ঘদিন ধরে তিনি রাস্তায় ও বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করতেন। ভিক্ষা করে পাওয়া মুদ্রা তিনি ব্যাগে জমিয়ে রাখতেন।
গত বুধবার (১৯ আগস্ট) বার্ধক্যজনিত অসুস্থতায় নূরের মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তার শেষকৃত্য সম্পন্ন করেন। মৃত্যুর পর বাড়িতে থাকা ব্যাগগুলোতে জমা মুদ্রা গণনা করা হয়। একই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের হিসাবও নেওয়া হয়। সব মিলিয়ে ৮ লাখ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।
এ ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, নূরের মৃত্যু স্বাভাবিক হওয়ায় কোনো মামলা দায়ের করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি