ATN
শিরোনাম
  •  

দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

         
দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

দেশের অধিকাংশ গাড়ি ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী

দেশে সড়ক দুর্ঘটনা কমিয়ে ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, সচেতনতার অভাব ও অনিয়ন্ত্রিত গতির কথা উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২৪ আগস্ট) সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ‘আমাদের সবার অঙ্গীকার হবে, ২০৩০ সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে পারি। আমার কাছে সড়ক দুর্ঘটনার প্রধান পাঁচটি কারণ মনে হয়েছে। এ জন্য অনেক গবেষণার প্রয়োজন নেই।’

তিনি বলেন, ‘এর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন ও ফিটনেসবিহীন ড্রাইভার। দেশের অধিকাংশ ড্রাইভার ফিটনেসবিহীন, কারণ তারা হেলপার থেকে ড্রাইভার হয়েছেন। এছাড়া রয়েছে সচেতনতার অভাব এবং অনিয়ন্ত্রিত গতি।’

মন্ত্রী জানান, প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। এ সংখ্যা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে সরকার কাজ করছে।

সড়ক দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশের হাসপাতালগুলোতে আলাদা ইউনিট গঠনের উদ্যোগের কথাও জানান তিনি। একই সঙ্গে মহাসড়কের ১০ কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্সের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

তিনি আরও জানান, ২০২৭ সালের মধ্যে নতুন নিরাপদ সড়ক আইন প্রণয়ন করা হবে।

অনুষ্ঠানে দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাসেবা জোরদারে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেল উদ্বোধন করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ