খুলনা বিভাগে ডেঙ্গুর ঊর্ধ্বগতি, একদিনে হাসপাতালে ভর্তি ২১৫ জন
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে খুলনা জেলায় ১১৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১০ জন, ঝিনাইদহে ১১ জন, মাগুরায় ৩ জন এবং কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৬০৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৪২ জন।
অন্যদিকে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে একজন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার লার্ভা ধ্বংস করার আহ্বান জানিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি