ATN
শিরোনাম
  •  

বর্ডার হাট পুনরায় চালুর উদ্যোগ, ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন আলোচনা

         
বর্ডার হাট পুনরায় চালুর উদ্যোগ, ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন আলোচনা

বর্ডার হাট পুনরায় চালুর উদ্যোগ, ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে নতুন আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ল্যান্ড বর্ডার ও বর্ডার হাটগুলো পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালুর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ উদ্যোগে (জয়েন্ট ভেঞ্চার) উৎপাদন কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। পারস্পরিক স্বার্থে এসব সুযোগ কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম দেশ। কোনো দেশ বড় বা ছোট নয়; উভয় দেশই সমান।

সমতা, পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ