ATN
শিরোনাম
  •  

‘ডন ৩’ নিয়ে বিরোধ: আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং

         
‘ডন ৩’ নিয়ে বিরোধ: আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং

‘ডন ৩’ নিয়ে বিরোধ: আদালতের দ্বারস্থ হতে চান রণবীর সিং

বলিউডের আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে অভিনেতা রণবীর সিং ও প্রযোজক ফারহান আখতারের বিরোধ আরও জটিল হয়েছে। প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবির বিপরীতে কোনো মধ্যস্থতা মেনে নিতে রাজি নন রণবীর। দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে আদালতের মাধ্যমেই বিরোধের নিষ্পত্তি চান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (ইম্পা) সঙ্গে বৈঠকে বসেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। বৈঠকের পর রণবীরের আইনি দল ইম্পাকে একটি চিঠি পাঠায়। সেখানে প্রযোজকদের ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি সরাসরি নাকচ করার পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

রণবীরের আইনজীবীদের দাবি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার কেবল একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তাই তাদের মতে, এই দাবির ভিত্তিতে ইম্পার কাছে প্রযোজকদের অভিযোগ করার সুযোগও নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, রণবীর ও প্রযোজকপক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি আদালতেই হওয়া উচিত। অর্থাৎ, ইম্পার মধ্যস্থতার পরিবর্তে আইনি প্রক্রিয়াকেই সমাধানের পথ হিসেবে বেছে নিতে চাইছেন রণবীর।

২০২৩ সালে নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। ফারহান আখতার পরিচালিত ও এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি ঘিরে তখন ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে চিত্রনাট্য ও সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধের কারণে শুটিং শুরুর আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর।

এরপর রণবীরের সরে দাঁড়ানোর ঘটনায় ক্ষতির অভিযোগ তুলে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। সেই বিরোধই এবার আদালত পর্যন্ত গড়ানোর পথে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ