ATN
শিরোনাম
  •  

শাহরুখের জীবন ও সাফল্য নিয়ে তথ্যচিত্র নির্মাণে আগ্রহী কেভিন ম্যাকডোনাল্ড

         
শাহরুখের জীবন ও সাফল্য নিয়ে তথ্যচিত্র নির্মাণে আগ্রহী কেভিন ম্যাকডোনাল্ড

শাহরুখের জীবন ও সাফল্য নিয়ে তথ্যচিত্র নির্মাণে আগ্রহী কেভিন ম্যাকডোনাল্ড

বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের আগ্রহের কথা জানিয়েছেন অস্কারজয়ী ব্রিটিশ নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। বিশ্বজুড়ে শাহরুখের বিপুল জনপ্রিয়তার পেছনের গল্প ও তার দীর্ঘ ক্যারিয়ারকে পর্দায় তুলে ধরতে আগ্রহী এই নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেভিন জানান, শাহরুখ খানকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের বিষয়ে তার সঙ্গে অভিনেতার প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় প্রকল্পটি এগিয়ে নেওয়ার মতো উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি। ফলে পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি।

তবে শাহরুখকে নিয়ে কাজ করার আগ্রহ এখনো রয়েছে কেভিনের। বিশেষ করে ভারত ও ভারতের বাইরে শাহরুখের যে বিশাল জনপ্রিয়তা তৈরি হয়েছে, তার পেছনের কারণ ও দীর্ঘ পথচলার গল্প নির্মাতাকে আকৃষ্ট করছে। মজা করে কেভিন বলেন, ভবিষ্যতে হয়তো শাহরুখ নিজেই এ বিষয়ে নতুন করে তার সঙ্গে যোগাযোগ করবেন।

শাহরুখ খান ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও প্রামাণ্যচিত্র নির্মাণের ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন কেভিন ম্যাকডোনাল্ড।

বিখ্যাত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই নির্মাতার। সম্প্রতি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের নানা ঘটনা নিয়ে তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেশন’।

তথ্যচিত্র নির্মাণের পাশাপাশি এবার বাণিজ্যিক সিনেমাতেও ফিরছেন কেভিন। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে কেন্দ্র করে তার পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ