দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সাফল্যের পর নির্মাতা নেলসন দিলীপকুমারের এই সিক্যুয়েল ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। সেই প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
অনিরুদ্ধ রবিচন্দর গানটির সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন। দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব ‘ওনম’-এর আবহে নির্মিত গানটির কথা অনেক দর্শক না বুঝলেও এর সুর, সংগীত ও নাচে মুগ্ধ হচ্ছেন বিভিন্ন দেশের শ্রোতারা।
তবে গানটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এর কোরিওগ্রাফি এবং অভিনেত্রী শামনা কাসিমের নাচকে ঘিরে। রজনীকান্তের সঙ্গে তাল মিলিয়ে তার আকর্ষণীয় নাচ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নজর কেড়েছে। ফলে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
কে এই শামনা কাসিম?
কেরালার কান্নুরে জন্ম নেওয়া শামনা কাসিম ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন। সেই আগ্রহ থেকেই বিনোদন জগতে পা রাখেন তিনি। ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। যদিও সিনেমাটিতে তার উপস্থিতি ছিল স্বল্প সময়ের।
পরবর্তী সময়ে ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্মী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান শামনা। এরপর ২০০৮ সালে তামিল সিনেমা ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’-তে প্রথমবার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি।
এরপর মালায়ালাম, তামিল ও তেলুগুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করেছেন শামনা। তামিল ভাষার ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। কঙ্গনা রনৌত অভিনীত আলোচিত ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রেও দেখা গেছে তাকে।
‘জেলার ২’-তে অবশ্য শামনার উপস্থিতি সীমাবদ্ধ একটি গানেই। কিন্তু সেই এক গানেই রজনীকান্তের সঙ্গে তার নাচ দর্শকদের আলাদা করে নজর কেড়েছে। ফলে সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
এর আগে ‘জেলার’-এর জনপ্রিয় ড্যান্স নাম্বার ‘কাবালা’-তে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তামান্না ভাটিয়া। গানটি মুক্তির পর উপমহাদেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার ‘জেলার ২’-এর ‘আলা বোলেলো’ গানে শামনা কাসিমের পারফরম্যান্সও দর্শকদের মধ্যে একই ধরনের আগ্রহ তৈরি করছে।
‘জেলার ২’-এ রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন রম্যা কৃষ্ণন, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবুসহ আরও অনেকে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে।
সান পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি