কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কলাতিয়া পুলিশ ফাঁড়ি।
শনিবার (২২ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের বনা কান্দি এলাকার একটি গ্রামীণফোন টাওয়ারের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বড় কাছনা গ্রামের মো. শামীম ওরফে মোজাম ডাকাত (২৮), কেরানীগঞ্জ মডেল থানার খলামোরা এলাকার শান্ত ওরফে সুমন (২৬), কুড়িগ্রামের উলিপুর উপজেলার আব্দুল হাকিম এলাকার মো. মোক্তার হোসেন (২৭) এবং গোসাইরহাটের বড় কাছনা এলাকার শহিদুল ইসলাম (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার শামীম ওরফে মোজামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির ১০টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বনা কান্দি এলাকার গ্রামীণফোন টাওয়ারের নিচে ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘেরাও করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি