ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায়, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন আজ
ব্রাজিলের একটি প্রতিনিধি দল আজ রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করবেন তারা। তবে এই সফরের সঙ্গে বাংলাদেশে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ খেলার কোনো আলোচনা আপাতত নেই বলে জানিয়েছে বাফুফে।
বাফুফে সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি প্রথমে বাফুফে ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে যাবে। সফরকালে বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, এটা সত্য। তারা মূলত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিনিময় করতে আসছে। সেই সঙ্গে স্টেডিয়ামটাও পরিদর্শন করবে।’
বাংলাদেশে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য সফর কিংবা ম্যাচ আয়োজনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে কোনো খেলাধুলার বিষয়ে আপাতত আলোচনা হয়নি।’
প্রতিনিধি দলের সফর প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু আরও বলেন, ‘আমরা কয়েকজন ব্রাজিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব। সব বিষয়ে আলোচনা করব। এরপর কী সিদ্ধান্ত হয়, তা জানাতে পারব। আজ দুপুরে তারা বাফুফে ভবনে আসবেন, এরপর স্টেডিয়াম পরিদর্শনে যাবেন।’
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে ব্রাজিলের প্রতিনিধিরা কলকাতার মাঠও পরিদর্শন করেছেন। এর পরই ঢাকায় তাদের প্রতিনিধি দলের সফরকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
তবে বাফুফের বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে বাংলাদেশে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ আয়োজন নিয়ে কোনো আলোচনা হয়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি