দুই দিনেই ২৭ কোটি রুপির অগ্রিম বুকিং, ‘টক্সিক’ ঘিরে উন্মাদনা
দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। তাঁর নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। অগ্রিম টিকিট বিক্রি শুরুর পর দুই দিনেরও কম সময়ে ভারতে সিনেমাটির বুকিং ২৭ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের প্রভাব দেখা যাচ্ছে টিকিট বিক্রিতেও। এ পর্যন্ত ভারতে প্রায় ৪ লাখ ৭৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রথম দিনের জন্য অগ্রিম বুকিং থেকে আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। অবশ্য এই অঙ্কের মধ্যে সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত নয়—এমন ব্লক সিটের হিসাবও রয়েছে। ব্লক সিট বাদ দিলে বুকিংয়ের পরিমাণ ১৮ কোটি রুপি ছাড়িয়েছে।
যশের নিজ রাজ্য কর্ণাটকেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রি সবচেয়ে বেশি। সেখানে অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১৪ কোটি রুপির বেশি। এরপর রয়েছে মহারাষ্ট্র, যেখানে বুকিং প্রায় আড়াই কোটি রুপি।
ভারতের বাইরে যুক্তরাষ্ট্রেও সিনেমাটিকে ঘিরে আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক দিন আগেই আন্তর্জাতিক বাজারে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে প্রায় ১০ কোটি রুপির সমপরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। অন্যান্য আন্তর্জাতিক বাজারের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ্যে আসেনি।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই বড় ধরনের আয় করতে পারে ‘টক্সিক’। এমনকি যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ প্রথম দিনে বিশ্বব্যাপী প্রায় ১৬৪ কোটি রুপি আয় করেছিল।
‘টক্সিক’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের এই গতি সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি