৭৫০ বলেই শেষ, ম্যাকাই টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স
মাত্র ৭৫০ বলেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের ম্যাকাই টেস্ট। ৯৪ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে এটিই সবচেয়ে কম বলে শেষ হওয়া টেস্ট। মাত্র দুই দিন শেষ হওয়ার আগেই ম্যাচের ফল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের দাবি, ম্যাচের জন্য পিচটি ভালোই ছিল।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘আসলে আমার মনে হয় ভালো পিচ ছিল। কিছুটা পেস ও বাউন্স ছিল। অনেক ভালো উইকেট ছিল। আজকে ভালো ব্যাটিং উইকেট ছিল। আজকে পর্যন্ত পিচ বেশ ধারাবাহিক ছিল। কালকে বা চতুর্থ দিনে গিয়ে হয়তো আরও খারাপ হতে পারত।’
ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মিচেল স্টার্ক। তার বিধ্বংসী বোলিংয়েই শুরুতে বড় সুবিধা পেয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়কও মনে করেন, স্টার্কের পারফরম্যান্সই ম্যাচের গতিপথ অনেকটা সহজ করে দিয়েছিল।
কামিন্স বলেন, ‘এভাবে ভেবে তো আর খেলা শুরু করা যায় না। উইকেট বেশ ভালো ছিল। সবকিছু যেভাবে কাজে লেগেছে, তাতে দারুণ খুশি। তবে মিচেল স্টার্ক শুরুর দিকেই আমাদের জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল। তার গড়ে দেওয়া ভিতের ওপর ভর করেই আমরা এগিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শুরুতে বড় লিড পেয়ে গেলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। শুরুর অর্ধেই আমরা বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে পেরেছিলাম।’
দুই দিনের আগেই টেস্ট শেষ হওয়ায় এখন সবার নজর আইসিসির পিচ রেটিংয়ের দিকে। কামিন্সের ব্যাখ্যার সঙ্গে আইসিসির মূল্যায়ন কতটা মেলে, সেটিই দেখার বিষয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি