ATN
শিরোনাম
  •  

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, যুক্তরাষ্ট্রের ফ্লাইটে আহত ৫

         
মাঝ আকাশে ল্যাপটপে আগুন, যুক্তরাষ্ট্রের ফ্লাইটে আহত ৫

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, যুক্তরাষ্ট্রের ফ্লাইটে আহত ৫

যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন লাগার ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। শনিবার আটলান্টা থেকে ডালাসগামী ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

ফ্লাইটের পাইলট জানান, উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসেন ফ্লাইটের ক্রু ও কেবিন অ্যাটেনডেন্টরা। তারা আগুন নেভাতে সক্ষম হন।

পরে উড়োজাহাজটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আহত পাঁচ যাত্রীর মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেনডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন।

ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে এনে ফ্লাইটটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ায় পাইলট, কো-পাইলট এবং ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিচালিত ল্যাপটপ বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত উড়োজাহাজে ল্যাপটপে আগুন লাগা বা বিস্ফোরণের ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

সূত্র: সিবিএস, এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ