অপরাধীদের ছাড় নয়, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা
ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও চিহ্নিত করে তালিকাভুক্ত করা হচ্ছে।
ঢামেকের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় অগ্রগতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় জড়িত সাত সদস্যের অপরাধী চক্রের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। হামলায় গুরুতর আহত চিকিৎসক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি