পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এসময় তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় দোয়া করেন।
ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। তাঁর সঙ্গে এনসিপির কয়েকজন নেতাও সৌদি আরব সফরে রয়েছেন।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।
ওমরাহ পালন শেষে এনসিপির নেতারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় আসিফ মাহমুদ সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। মক্কার সফর শেষে তাঁর মদিনা মুনাওয়ারা যাওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ৩০ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি