মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন যুক্তরাষ্ট্রের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এক অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে ওয়াশিংটন।
বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে আরও গভীর করার বিষয়ে আগ্রহের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এ অভিনন্দনকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি