ATN
শিরোনাম
  •  

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার ১ম মৃত্যুবার্ষিকী আজ

         
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার ১ম মৃত্যুবার্ষিকী আজ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মরহুম মোহাম্মদ মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২৫ সালের এই দিনে (২২ আগস্ট) তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আইন অঙ্গন, নিজ এলাকা ভোলাসহ সর্বত্র নেমে আসে শোকের ছায়া।

দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, ন্যায়নিষ্ঠা ও পেশাগত দক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন মোহাম্মদ মোস্তফা। তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তার বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান।

১৯৭৪ সালে আইন পেশায় যুক্ত হয়ে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৪ বছর ভোলা বার কাউন্সিলে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তিনবার ভোলা বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৬ সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন মোহাম্মদ মোস্তফা। একই বছর থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা করেন। পেশাগত জীবনে তার প্রজ্ঞা, দক্ষতা ও দায়িত্বশীলতা হাইকোর্টের বিচারক ও আইনজীবী মহলেও গভীর শ্রদ্ধা অর্জন করে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা, দেশপ্রেম, সততা ও নৈতিকতার আদর্শকে জীবনের প্রতিটি পর্যায়ে ধারণ করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

জীবনের শেষভাগে নানা প্রতিকূলতা ও শারীরিক-মানসিক কষ্টের মধ্যেও মোহাম্মদ মোস্তফা ছিলেন অসীম ধৈর্যের প্রতীক। নিজের কষ্ট আড়াল করে সন্তানদের আগলে রাখা এবং তাদের হাসিমুখ দেখার আকাঙ্ক্ষাই ছিল তার জীবনের অন্যতম প্রেরণা।

তার চলে যাওয়ার এক বছর পরও পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে অমলিন হয়ে আছেন তিনি। ভোলা, চরফ্যাশনসহ নিজ এলাকার বিভিন্ন মহলেও তার অবদান ও স্মৃতি আজও গভীরভাবে স্মরণ করা হয়।

মরহুম মোহাম্মদ মোস্তফার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার ও শুভানুধ্যায়ীরা তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

(বিজ্ঞপ্তি)

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ