ঠাকুরগাঁও প্রতিনিধি: রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে।
আসন শূন্য হওয়ার বিষয়টি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আইন ও বিধিবিধান পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচনও সামনে থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য কমিশন বেশি সময় নেবে না এবং দ্রুত নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে এখন উপনির্বাচনের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি