ATN
শিরোনাম
  •  

ফেনীতে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

         
ফেনীতে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ফেনীতে মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। শুক্রবার (২১ আগস্ট) রাতে ফেনী সদর থানার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কক্সবাজারের রামু থানার শিয়া পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং একই থানার পানের ছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজারের এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছে। এর ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আজিজুর রহমান ও মো. দূরকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

আটক দুই মাদক কারবারি ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ