ATN
শিরোনাম
  •  

সাচিং প্রু পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব

         
সাচিং প্রু পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব

সাচিং প্রু পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে শপথবাক্য পাঠ করান।

সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দায়িত্ব পাওয়ার পর পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণ এবং অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাচিং প্রু ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা অংশৈপ্রু চৌধুরী এবং মা আবাঈ প্রু চৌধুরানী। তাঁর বাবা অংশৈপ্রু চৌধুরী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পার্বত্য অঞ্চলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততার কারণে নতুন দায়িত্বে সাচিং প্রু পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ