ATN
শিরোনাম
  •  

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

         
 কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে যাচ্ছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমনই গুঞ্জন ছড়িয়েছে। স্বামী সাইফ আলি খানের সঙ্গে তাদের তৃতীয় সন্তান আসছে কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে হাঁটছেন কারিনা। এ সময় তার এক সহযোগী অভিনেত্রীর সামনে ছাতা ধরে রাখার চেষ্টা করেন। ভিডিওটির এই দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের ধারণা, কারিনা নাকি বেবি বাম্প আড়াল করতেই ছাতার সাহায্য নিচ্ছেন।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। তাদের দাবি, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার অ্যাঙ্গেল, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতার আড়ালে থাকার ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই সন্তান—তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফের ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হওয়া তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি।

তথ্যসূত্র: জুম এন্টারটেইনমেন্ট

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ