বঙ্গভবনে মির্জা ফখরুল, রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ আজ
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথসহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এবং বিভিন্ন পর্যায়ে তল্লাশি ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে বিকেল থেকেই শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গভবনে আসতে শুরু করেন। পতাকাবাহী গাড়িতে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদেরও আগমন শুরু হয়।
শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক মানুষের উপস্থিতিও দেখা গেছে। কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের গাড়ি প্রবেশের সময় সড়কের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান নিয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকে।
আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা রয়েছে। তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথের মধ্য দিয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি