ATN
শিরোনাম
  •  

হামের পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

         
হামের পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

হামের পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৫ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন।

হামের উপসর্গ ও নিশ্চিত আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যসেবা ও নজরদারি কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ