বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নববিবাহিত বরের
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলার বাহেরমাদী এলাকায় আনাসের বিয়ে হয়। বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল। এ সময় প্যান্ডেলের পাশে একটি চেয়ারে বসেছিলেন আনাস।
হঠাৎ একটি স্ট্যান্ড ফ্যান তার ওপর পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় আনাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কীভাবে ফ্যানটিতে বিদ্যুৎ সংযোগজনিত ত্রুটি তৈরি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিয়ের আনন্দের কয়েক ঘণ্টার মধ্যেই আনাসের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আনাসের সাবেক স্কুলের প্রধান শিক্ষক মহসিন রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার স্মৃতিচারণ করেন। তিনি লেখেন, গত ১৯ আগস্ট আনাসের সঙ্গে হাসিমুখে দেখা হয়েছিল। শিক্ষক হিসেবে আনাসকে শাসন করার পাশাপাশি তাকে ভালোবাসতেন বলেও উল্লেখ করেন তিনি। আনাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জন্য দোয়া কামনা করেন মহসিন রেজা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি